ক্যাটরিনার বেহালার সুরে মিশে যায় কান্না

news-image

মেয়েটা সুন্দর বেহালা বাজায়। শুধু সুন্দর না, মুগ্ধ হয়ে যাওয়ার মতো সুন্দর। পথের মানুষজন সুরের মুর্ছনায় মুখ ফেরাতে পারেন না। থমকে যায় ফুটপাতের মানুষ।  হা করে শ্রবণ করে বেহালার সুর। অথচ সেই মুর্ছনার পেছনে রয়েছে অজস্র ফোঁটা চোখের জলের গল্প। 

ইতালির রোমে কত ভাগ্য বিড়ম্বিত মানুষই না আসে কাজের জন্য। শুধু দরকার একটা কাজ। তাহলেই হয়তো একটা জীবন সুন্দরভাবে টেনে নিয়ে যাওয়া যায়। বেঁচে থাকা। অদ্ভুত এক বাক্য!  বেঁচে থাকতে হলে যুদ্ধ করতে হয়। হয়তো অনেকের পুরো জীবনই অতিবাহিত হয়ে যায় যুদ্ধের মধ্য দিয়ে।

কারো ভাগ্য আবার হয়তো জীবনের টার্নিং সময়েই বদলে যায়। না, বদলে যাওয়া ভাগ্যের কোনো নারীর,  মানুষের কথা বলছি না। বলছি ক্যাটরিনা'র কথা। যুগোশ্লাভিয়া থেকে ভাগ্যের সন্ধানে রোমের ঝলমলে শহরে ছুটে এসেছিলেন। একটা কাজের জন্য। যে কোনো একটা কাজ। না কোনো কাজ পায় না এই মেয়ে। তাই জীবনে শিখে আসা বেহালাই ক্যাটরিনার সম্বল হয়ে যায় বেঁচে থাকার। তারপরেও সেটা বেঁচে থাকা নয়।  

ক্যাটরিনার বেহালার সুরে মিশে যায় কান্নাimage_256058_0.11872741_840073989423328_1697591284_n

আড়াই হাজার বছরেরও বেশি পুরোনো এই রোম শহরকে বড়ই নিষ্ঠুর মনে হয় ক্যাটরিনার। এই ২৭ বছর বয়সে এসে মনে হয় জীবনে কেটে গেছে কত নক্ষত্র বছর। কেননা শৈশবে সেপারেশনে চলে যাওয়া মা অন্যত্র বিয়ে করে, বাবার অনাদর, শৈশব স্মৃতি মাখা নিজ দেশে ছেড়ে চলে আসা পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান হিসাবে পরিচিত এই রোমই যেন তাঁর ঠিকানা হয়ে যেত পারতো।

ভ্যাটিকান সিটি, রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমানের একমাত্র উদাহরণ: এই কারণে রোমকে প্রায়ই দুই রাষ্ট্রের রাজধানী হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এক পবিত্র শহরের সাথে সম্পৃক্ত রেখে নিজের ভাগ্যকে খুঁজে পাবেন এই আশায় প্রতিদিন ফ্ল্যামিনো থেকে ছুটে আসে। ভায়োলিনের বক্স নিচে রেখে সুর তোলে। মায়াবী সে সুরে মুগ্ধ হয় পথচারী। কেউ কেউ খুশি হয়ে কিছু ইউরো দেয়। আবার অধিকাংশরাই শুধু বিনোদন নিয়ে চলে যায়।

ক্যাটরিনা'র একটা কাজ দরকার। এমনটাই জানায় সে। কেননা কাজ ছাড়া সে এই শহরে বেঁচে থাকতে পারবে না। কাজ নেই বলে প্রেমিকও ছেড়ে চলে গেছে। শুধু আছে বলতে গেলে ফ্ল্যামিনোতে বান্ধবীর সাথে অস্থায়ীভাবে থাকার একটা জায়গা। বেহালা বাজিয়ে যে আয় হয় হয়তো সেই আশ্রয়স্থলও একদিন নাই হয়ে যাবে। ক্যাটরিনা বাসা ফেরার সময় যখন বেহালা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখতে যান তখনই বুকের ভেতর থেকে হাজার বছরের জমানো কান্না বেরিয়ে পড়ে। কেননা সারাদিন ফুটপাতে দাঁড়িয়ে বেহালা বাজিয়ে আয়ের পরিমাণ এতই নগণ্য যে কষ্টেই বুক ভেঙে যায়।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি