কোরবানি দিতে গিয়ে শতাধিক আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত রাজধানীতে প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, কোরবানি দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। আবার অনেকেই কোরবানির সময় গরুর শিংয়ের আঘাত পেয়ে আহত হয়েছেন। তারাই প্রাথমিক চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তি কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকেলের পর আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এখন পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, প্রতিবছরই কোরবানি দিতে গিয়ে আহত হয়ে অসংখ্য লোক ঢামেকে আসেন। এবারও আসছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। বিষয়টি পুরোপুরি অসাবধানতা বলা যায়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী