কোভিড পজিটিভ যাত্রী এনে জরিমানা দিল ইত্তেহাদ এয়ার

news-image

অনলাইন ডেস্ক : আবুধাবিভিত্তিক বিমান সংস্থা ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট ২৫৪ জন যাত্রী নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা পৌঁছে। এই যাত্রীদের মধ্যে একজন ছিলেন কোভিড পজিটিভ। ওই যাত্রীর সঙ্গে আনা পরীক্ষার সনদেই পরিষ্কারভাবে তাকে কোভিড পজিটিভ হিসাবে চিহ্নিত করা ছিল। আবুধাবি এয়ারপোর্টে যারা এ যাত্রীর কোভিড পরীক্ষার সনদটি গ্রহণ করেছেন, তারা এটি এক নজর দেখারও প্রয়োজন মনে করেননি। তাদের দায়িত্বে অবহেলার সুযোগে যাত্রী ফ্লাইটে উঠে ঢাকা পর্যন্ত চলে আসেন।

এ অভিযোগে ইত্তেহাদ এয়ারওয়েজকে ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে অবশ্য নিজেদের ভুল স্বীকার করে নিয়ে জরিমানার টাকা পরিশোধ করে ইত্তেহাদ।

কোভিড পজিটিভ ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৩ বছরের প্রবাস জীবন তার। পেশায় তিনি প্লাম্বার। লেখাপড়া করেছেন দশম শ্রেণি পর্যন্ত। চলন-বলনেও যথেষ্ট স্মার্ট। নিজেরসহ ১৩ জন সহকর্মীর কোভিড পরীক্ষার ব্যবস্থাপনা তিনি নিজেই করেছেন। কিন্তু নিজে যে কোভিড পজিটিভ, এ তথ্য জানতেন না বলে দাবি করেছেন তিনি। এ অবস্থাতেই তিনি আবুধাবি এয়ারপোর্টে আসেন এবং সেখানকার চেকইন কর্মীদের গাফিলতিতে ফ্লাইটেও উঠে পড়েন। তবে এই ব্যক্তির এমন দায়িত্বহীন আচরণকে শাহজালাল কর্তৃপক্ষ ক্ষমা করেনি। তাকে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায়ের পর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী