কোনো বাংলাদেশির শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত

news-image

নিউজ ডেস্ক : কোনো বাংলাদেশির শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিঙ্গাপুরে প্রাণঘাতী এই করোনাভাইরাসে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। এদের একজন বাংলাদেশি রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর স্ট্রেইটস টাইমস।

রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে তারা তিনজনের কেউ সাম্প্রতিক সময়ে চীন সফর করেননি।

সিঙ্গাপুরের গণমাধ্যম জানায়, ওই বাংলাদেশি একজন পুরুষ। তার বয়স ৩৯। ফেব্রুয়ারির ১ তারিখ তিনি করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি একজন শ্রমিক।

তবে তাকে শুক্রবার সাংহাই জেনারেল হাসপতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এর আগ পর্যন্ত তিনি বেশ কয়েকবার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

সর্বশেষ শনিবার বিভিন্ন পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এরপর তাকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিসেস এ ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ