কে হচ্ছেন আইএসআই প্রধান?

news-image

পাকিস্তানের নতুন আইএসআই প্রধান কে হবেন এনিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। ইমরান খান সরকারের জন্য এটা প্রথম পরীক্ষা বলেও অনেকে মনে করছেন। জনগণ ও সামরিক বাহিনীর মধ্যকার দূর্বল সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে আইএসআই প্রধান ভূমিকা রেখে থাকে। জানা গেছে, পাকিস্তানের এক তৃতীয়াংশ শীর্ষ কমা-ার বদল হতে যাচ্ছেন। সূত্র মতে, গত শুক্রবারের পরিবর্তন এবং আসন্ন রদবদলে ২২ জন লে: জেনারেল ‘এফেক্টেড’ হবেন।

অতীতে শক্ত সরকার প্রধানরা তাদের কাঙ্খিত ব্যক্তিকে আইএসআই প্রধান নিয়োগে সমর্থ হয়েছেন। ইমরান খান প্রধান গোয়েন্দার পদে কাকে বেছে নেবেন তা দেখার অপেক্ষায় অনেকেই। বর্তমান আইএসআই প্রধান হচ্ছেন লে: জেনারেল নাভিদ মুখতার। তিন তারকা বিশিষ্ট এই জেনারেল আরও ৫ জন সমপর্যায়ের জেনারেলের সঙ্গে অক্টোবরে অবসরে যাচ্ছেন।

শুক্রবার লে: জেনারেল নাদিম রাজাকে চীফ অব জেনারেল ষ্টাফ পদে নিয়োগের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনীতে রদবদল শুরু হয়। এদিকে পাকিস্তানে ইমরান খান সরকার গঠনও করেছেন অতি সম্প্রতি। ডন

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত