কেনিয়ায় পণ্য বোঝাই নৌকাডুবিতে ১০ জনের প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : কেনিয়ায় পণ্য বোঝাই নৌকাডুবিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও ১০ জন। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বুধবার (১৯ নভেম্বর) বলা হয়েছে, উগান্ডা থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই নৌকাটি কেনিয়ার সিয়া কাউন্টিতে হঠাৎ তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ডুবে মারা যান ১০ জন।

স্থানীয়রা দেখতে পেলে উদ্ধারকারীদের খবর দেন। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বেশ কজন।

ভারী বৃষ্টি আর বাতাসের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। তবে দমকল কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ