কেকেআরের নতুন অধিনায়ক মর্গান

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএল’র মাঝামাঝিতে নেতৃত্বে পরিবর্তন আসলো কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। অধিনায়কত্ব ছেড়েছেন দিনেশ কার্তিক। টুর্নামেন্টের বাকি সময়টায় নাইদের নেতৃত্ব দেবেন ইংলিশ ব্যাটসম্যান ইয়ন মর্গান।

অধিনায়কত্ব ছাড়া কার্তিক জানিয়েছেন, তার এই সিদ্ধান্তের ফলে এখন আরও বেশি নিজের ব্যাটিংয়ে নজর দিতে পারবেন।

এ ব্যাপারে এক বিবৃতিতে নাইট রাইডার্সের সিইও ভেনকি মাইসোর বলেছেন, “আমরা ভাগ্যবান, দিনেশ কার্তিকের মতো নেতৃত্ব আছে আমাদের, যিনি সব সময় দলকে ওপরে তুলে ধরেন।”

“আমরা তার সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলাম। তবে তার ইচ্ছার প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। সেই সঙ্গে ২০১৯ সালে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মর্গানকে পেয়েও আমরা ভাগ্যবান। তার ইচ্ছা দলটিকে এগিয়ে নেওয়া…।”

২০১৮ সালের মার্চে গৌতম গম্ভীরের জায়গায় কেকেআরের নতুন অধিনায়ক করা হয় কার্তিককে। তার নেতৃত্বে ২০১৮ সালে প্লে-অফ খেলেছিল দলটি। কিন্তু গম বছর লিগ পর্যায় থেকেই বিদায় নিতে হয় তাদের।

অন্যদিকে মর্গান চলতি আইপিএলের শুরু থেকেই কেকেআরের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নেতৃত্বে গত বছর প্রথমবারের মতো ৫০ ওভারের বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। মর্গানের নেতৃত্বে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে দেশটি।

২০১৯ সালের নিলামে ৫ কোটি ২৫ লাখ রুপিতে মর্গানকে দলে টানে কেকেআর। এর আগে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্জাইজিটির হয়ে তিন মৌসুম খেলেন তিনি।

অধিনায়ক মর্গানের নেতৃত্বে শুক্রবার রাতেই আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর। চলতি আসরে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে দলটি। এক ম্যাচ বেশি খেলে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন