কেওড়া জঙ্গল থেকে সাড়ে ৩ ৫০ হাজার লাখ ইয়াবা উদ্ধার

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় সাড়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা প্রায়। মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের লেদার ছ্যুড়িখাল সংলগ্ন নাফ নদীর তীর এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে এসসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের।

ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে হ্নীলা ইউনিয়নের লেদার ছ্যুড়িখাল এলাকার নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় গমন করে গোপনে অবস্থান নেন।

কিছুক্ষণ পর আনুমানিক রাত ৯টার সময় মিয়ানমার হতে নৌকাযোগে কয়েকজন ব্যক্তিকে ছ্যুড়িখাল সংলগ্ন কেওড়া জঙ্গল পার হতে দেখে অবস্থানরত টহলদলের সদস্যরা তাদের ধরার জন্য খাল পার হয়ে কেওড়া জঙ্গলে প্রবেশ করে তাদের চ্যালেঞ্জ করে। এমন সময় মাদক পাচারকারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগে নৌকা বিপরীত দিকে ঘুরিয়ে নিয়ে শূণ্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে কেওড়া জঙ্গল তল্লাশী করে ৪টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। এরপর বস্তাগুলো তল্লাশী করে ৩ লাখ ৫০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ