কুয়েতে সিলেটের আঞ্চলিক সাংস্কৃতিক সন্ধ্যা

news-image

কুয়েতে সিলেট প্রবাসীদের সংগঠন সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্ঠী দেশটির আব্বাসিয়ার একটি হলে আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যা। গত শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইজাজুর রহমান জুনেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সিলেটের কৃতি সন্তান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদদীন, এনডিসি, পিএসসি।

সংগঠনের যুগ্ম সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম এনাম। সিলেটবাসীদের এই মিলন মেলার সাংস্কৃতিক পর্বের পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু মিহির কান্তি পাল।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন শুভ্রা পাল, ওমর ফারুখ, সেনু, সুমন, সাইফুল, খছরু, মো. আক্তার, আক্তার হোসেন ও সন্তুষ প্রমুখ।

সম্পূর্ণ সিলেটের আঞ্চলিক ভাষায় আবদুল কাইয়ুম মিন্টু'র রচনা ও নির্দেশনায় নাটক “ডিজিটাল ঘটক” পরিবেশিত হয়। এতে অভিনয় করেন ঘটক: মিন্টু, চেয়ারম্যান: আবুল হাসেম এনাম, সাংবাদিক: টিপু, শফিক: রাহাদ আসাদ, ক্যামেরাম্যান-সাইফুল। নৃত্যে ছিল ওয়ার্দী পাল, গায়ত্রী পাল, নিঝুম দাস, শিশু শিল্পী নৃত্য স্মীথ পাল, সচিব, রিয়া, রক্তিম, রেহাম, সানি প্রমুখ।

 
 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি