কুর্মিটোলা হাসপাতালে চীনফেরত আরেকজন

news-image

নিউজ ডেস্ক : চীনের উহান থেকে ফেরত আসা আরেক বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার মাথা ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ইউএনবির

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, বর্তমানে হাসপাতালে উহানফেরত দুইজন চিকিৎসাধীন আছেন। এর আগে হাসপাতালে ভর্তি হওয়া সাতজনকে আশকোনার পর্যবেক্ষণ কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, নতুন করে ভর্তি হওয়া রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি। তার জ্বরের যা লক্ষণ দেখছি তাতে করোনাভাইরাসের আক্রান্তদের লক্ষণের সঙ্গে মিল নেই। তবু আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।

এর আগে, রোববার আশকোনার পর্যবেক্ষণ কেন্দ্রে থাকা একজনকে জ্বর অনুভবের কারণে হাসপাতালে আনা হয়েছে এবং আলাদাভাবে রাখা হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শনিবার সকালে করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহান শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চীন সরকার অনমুতি দিলে সরকার সেখানে থাকা আরও ১৭১ বাংলাদেশিকে ফিরিয়ে আনবে।

জ্বর অনুভবের কারণে উহান থেকে ফেরত আসা সাতজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, এর আগে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের রক্তের নমুনা পরীক্ষা করে কারো রক্তেই করোনভাইরাস সংক্রমনের প্রমাণ মেলেনি।

সোমবার পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২৫ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৩৮ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ