কুকুর দিয়ে ধরা হবে করোনা রোগী!

news-image

অনলাইন ডেস্ক : করোনা রোগীদের ধরতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের কাজে লাগাবে চিলির পুলিশ।

বিবিসি জানায়, লাতিন আমেরিকার দেশটি কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা গন্ধ শুঁকে কভিড-১৯ রোগী শনাক্ত করতে পারে।

সাধারণত চিলির পুলিশ তাদের একটি লাব্রাডর এবং তিনটি গোল্ডেন রিট্রিভার কুকুরকে কাজে লাগায় মাদক এবং বিস্ফোরক খুঁজে বের করা বা নিখোঁজ লোকের সন্ধানে।

এ ক্ষেত্রে মাদক বা বিস্ফোরকের গন্ধ শুঁকে কুকুরগুলো কিন্তু করোনাভাইরাসের কোনো গন্ধ নেই।

এ প্রসঙ্গে প্রকল্পটির সঙ্গে যুক্ত পশুরোগ বিশেষজ্ঞ ফার্নান্দো মারডোনস বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরে যে মেটাবলিক পরিবর্তন হয়, তার ফলে মানুষের ঘামের গন্ধ বদলে যায়।

এতে করে কভিড-১৯ আক্রান্ত মানুষকে আলাদা করে শনাক্ত করতে পারবে কুকুর, এমনটি জানান তিনি।

আগামী আগস্ট মাসের মধ্যে কুকুরকে এই কাজে প্রশিক্ষণ দিয়ে রেলস্টেশনে আর বিমানবন্দরে মোতায়েনের কথা ভাবছে চিলির পুলিশ।

এদিকে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২০ হাজারের কাছাকাছি। এর মধ্যে মারা গেছেন ৭ হাজারের কিছু বেশি লোক।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ