কিছু বলার নেই : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে রাখা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

জাতীয় দল থেকে বাদ পড়া প্রসঙ্গে সোমবার মাশরাফি বলেছেন, এটা পেশাদার জগৎ, তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাদের এ সিদ্ধান্তকে পেশাদারিভাবেই নিচ্ছি। আর কিছু বলার নেই। আগেও বলেছিলাম, জাতীয় দলে সুযোগ না পেলেও খেলা চালিয়ে যাব। এখনও সেটিই বলছি। আপাতত আর কিছু ভাবছি না।

জাতীয় দল থেকে বাদ পড়া মাশরাফিকে আপাতত অপেক্ষায় থাকতে হবে ঘরোয়া ক্রিকেট শুরুর। হয়তো ঢাকা প্রিমিয়ার লিগে আবার তাকে দেখা যেতে পারে।

একাধিকবার ইনজুরিতে পড়ায় ২০০১ সালে টেস্টে অভিষেক হওয়া মাশরাফির সাদা পোশাকের ক্যারিয়ার শেষ হয় ২০০৯ সালের জুলাইয়ে। মাত্র ৩৬ টেস্ট খেলেন তিনি। ২০১৭ সালের এপ্রিলে শ্রীলংকা সফরে হঠাৎ করেই টি-টোয়েন্টি থেকে অবসর নেন।

আশা ছিল আরও কিছুদিন ওয়ানডে ক্রিকেট খেলে যাওয়ার। সেই আশায় গত মার্চে জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কত্ব ছেড়ে নিজের খেলায় মন দেন মাশরাফি। করোনায় দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল, তবে ফেরা হচ্ছে না মাশরাফির।

মাশরাফির বাদ পড়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ২০২৩ সালের বিশ্বকাপকে সামনে রেখে সম্মিলিতভাবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী