কায়রোয় ইতালির কনস্যুলেটে গাড়িবোমা বিস্ফোরণ, আহত ৫

news-image

মিশরের রাজধানী কায়রোয় অবিস্থত ইতালির কনস্যুলেটের সামনে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ পুলিশ ও ৩ বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আজ সকালে ঘটা এ বিস্ফোরণে কনস্যুলেটের বাইরের অংশ আংশিক বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে গাঢ় ধোঁয়ার কু-লীতে আকাশ ছেয়ে যেতে দেখা গেছে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা ও বার্তা সংস্থা এএফপি। কে বা কারা এ গাড়িবোমা হামলায় জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে ঘটনাস্থলের ছবি ধারণ ও বিস্ফোরণের প্রতিবেদন করার সময় ৪ বিদেশী সাংবাদিককে সাময়িকভাবে আটক করে পুলিশ। 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান