কার্টুনিস্ট কিশোরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

news-image

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও দিদারুল ভূঁইয়াসহ সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ। তবে মামলার অন্যতম আসামি লেখক মুশতাক আহম্মেদ মারা যাওয়ায় চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

এজাহারভুক্ত আরো তিন আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার আদালতে চার্জশিট দাখিল করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল বিভাগ।

সংশ্লিষ্টরা জানায়, গত বছর ৫ মে র‌্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক রমনা থানায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহম্মেদ, দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নানসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এ ঘটনায় আহমেদ কবির কিশোর, মুশতাক আহম্মেদসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পলাতক ছিলেন। পরে এ ছয়জনের বিরুদ্ধে আই অ্যাম বাংলাদেশি (ইংরেজি হরফে লেখা) নামের একটি ফেইসবুক পেজ থেকে ‘রাষ্ট্রবিরোধী পোস্ট, মহামারি করোনা, সরকারদলীয় বিভিন্ন নেতার কার্টুন দিয়ে গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির’ অভিযোগ আনা হয়।

গত সেপ্টেম্বরে এ মামলায় গ্রেপ্তার হওয়া মিনহাজ মান্নান ও দিদারুল ভূঁইয়া জামিনে মুক্তি পান। তবে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে আটক থাকা অবস্থায় লেখক মুশতাক আহম্মেদ মারা যান। এ ঘটনার সারা দেশে তুমুল বিক্ষোভ হয়।

জানা গেছে, গত বুধবার ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপপুলিশ পরিদর্শক মো. আফছর আহমেদ সাত আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- আহমেদ কবির কিশোর (৪৫), দিদারুল ইসলাম (৩৯), মিনহাজ মান্নান ইমন (৫২), তাসনিম খলিল (৩৯), সামিউল ইসলাম খান ওরফে সায়ের জুলকার নাইন ওরফে সামি (৪৩), আশিক মোহাম্মদ ইমরান (৩৯) ও ওয়াহিদুন নবী (৪৯)।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী