কারাগারে হামলায় আহত হবিগঞ্জের মেয়র

news-image

হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছের ওপর হামলা হয়েছে কারাগারে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জেলা কারাসূত্র জানিয়েছে। কারাগার সূত্র জানায়, সকাল ১১টার দিকে কারাগারের ভেতর জিকে গউছ ঈদের নামাজ পড়ছিলেন। এ সময় সুজন হত্যা মামলার আসামি ইলিয়াস তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি মারত্মক জখম হন। এসময় অন্য কয়েদিদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জেলার শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ ঘটনার প্রতিবাদে কারাফটকে ভিড় করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা জানিয়েছেন এ ঘটনার প্রতিবাদে রোববার হরতাল আহবান করা হবে। 

গত বছরের ২৮শে ডিসেম্বর আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা মামলায় জিকে গউছকে গ্রেপ্তার করা হয়।

-মানব জমিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত