কারফিউয়ের প্রভাবে নওগাঁর মোকামে বেড়েছে সরু চালের দাম

news-image

নওগাঁ প্রতিনিধি : ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁ। চলতি বছর বোরো মৌসুমে প্রায় ১৩ লাখ টন ধান উৎপাদিত হয়েছে এ জেলায়। বর্তমানে চলছে বোরোর ভরা মৌসুম। স্বাভাবিকভাবে এ সময়ে চালের দাম কমে আসার কথা। তবে কারফিউয়ের প্রভাবে এবার বাজারে দেখা গেছে উল্টো চিত্র। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরপরই কৃত্রিম সংকট তৈরি করে জেলার পাইকারি পর্যায়ে প্রতি কেজি সরু চালের দাম ১-৩ টাকা বাড়িয়েছে মিল মালিক ও আড়ৎদাররা।

শহরের পার নওগাঁ মহল্লার আড়ৎদারপট্টিতে খোঁজ নিয়ে দেখা যায়, এক সপ্তাহ আগে মানভেদে প্রতি কেজি জিরাশাইল চাল ৬২-৬৩ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬২-৬৪ টাকায়। একই সময়ে মানভেদে প্রতি কেজি কাটারীভোগ চাল ৬১-৬৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬২-৬৮ টাকায়। অর্থাৎ এ দুই জাতের সরু চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ১-৩ টাকা। বিপরীতে স্থিতিশীল রয়েছে মাঝারি ও মোটা চালের বাজার দর। গত ৩ সপ্তাহ যাবত মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চাল ৫১-৫২ টাকা, ব্রি আর-২৮ ৫৬-৫৭ টাকা এবং সুভলতা ৫৭-৫৮ টাকা দরে বিক্রি করছেন মিল মালিক ও আড়ৎদাররা।

সততা রাইস এজেন্সির আড়ৎদার ও পাইকারি চাল ব্যবসায়ী সুকুমার ব্রম্ম বলেন, ঢাকা ও চট্টগ্রামের মোকামগুলোতে সরু চালের চাহিদা সবচেয়ে বেশি। এদিকে দেশে চলমান অস্থিরতায় বাজারে ধানের সরবরাহ একেবারেই বন্ধ হয়ে গেছে। অনেক মিল মালিক চালকল সচল রাখতে পারছেন না। তাই সরবরাহ সংকট সৃষ্টি হওয়ায় আকস্মিক মোকামে সরু চালের দাম প্রতি কেজিতে ১-৩ টাকা বেড়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে দাম আবারও কমতে পারে।

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, কারফিউ জারির পর টানা ৩ দিন নওগাঁ মোকাম থেকে ১ ট্রাক চালও ঢাকা ও চট্টগ্রামের মোকামে পাঠানো সম্ভব হয়নি। যেখানে স্বাভাবিক অবস্থ্যায় প্রতি দিন এখান থেকে অন্তত ১৫০ ট্রাক চাল যেত। বর্তমানে কারফিউ শিথিল হওয়ার পর মোকাম ও মিলগেটে কেনাবেচা আবারও শুরু হয়েছে। ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে চালের দামে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত