কামড়ে জামাইয়ের কান ছিঁড়ে নিল শাশুড়ি! (ভিডিও)

news-image

শ্যালকের কাছে টাকা পাবেন দুলাভাই। পাওনা টাকা চাইতে দিয়ে তাকে কান হারাতে হয়েছে। কামড়ে জামাইয়ের কান ছিঁড়ে নিয়েছে শাশুড়ি! আহত অবস্থায় জামাই এখন হাসপাতালে।রোববার ভারতের মালদহের মোথাবাড়ির বাল্লিটোলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জামাইয়ের নাম রিয়াউল শেখ (৩৪)। তিনি পেশায় ঠিকা শ্রমিক। শ্যালক রাজু শেখ পাঁচ মাস আগে ১৫ হাজার টাকা ধার নিয়েছিলেন।রোববার সেই টাকা চাইতে শ্বশুরবাড়ি যায় রিয়াউল শেখ।

কিন্তু ওই সময় শ্যালক বাড়িতে না থাকলেও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিবাদ বাধে তার। বিবাদের একপর্যায়ে শাশুড়ি নার্গিস বিবি তার ডান কান কামড়ে ছিঁড়ে ফেলে। পরে প্রতিবেশীরা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় শাশুড়ি, শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত