কানের রেড কার্পেটে হেঁটে আলোচনায় মল্লিকা

mollika-(1)বিনোদন ডেস্ক : অভিনয়ে দেখা না গেলেও যে কোনোভাবেই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। কখনো শোনা যায় চুপিসারে বিয়ে করেছেন, কখনো শোনা যায় হলিউড তারকা অ্যান্টনিও ব্র্যান্ডারেসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এখন মল্লিকা শেরাওয়াতকে নিয়ে আলোচনা হচ্ছে কানের রেড কার্পেটে তার উপস্থিতিকে ঘিরে।

এবার কানের রেড কার্পেটে তাকে দেখা গেছে একেবারেই অন্য ভূমিকায়। কান ফিল্ম ফেস্টিভ্যালে গর্জাস হোবেইকা গাউন পরে সবার চোখ ধাঁধিয়ে দিয়েছেন এই নায়িকা।

কান ফিল্ম ফেস্টিভ্যালে তিনি শুধু দর্শকদের নজর কেড়েই থেমে থাকেননি। তার নতুন ছবি ‘টাইম রাইডার্স’-এর নিয়েও আলোচনা করে এসেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে।

কিছুদিন থেকে শোনা যাচ্ছিল প্যারিসের এক ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। মল্লিকা সেই সম্পর্কের কথাও স্বীকার করেছেন।

মল্লিকার ভাষায়, ‘সিরিলের সঙ্গে সম্পর্কে আমি খুবই গর্ববোধ করি। খুব তাড়াতাড়ি মুম্বাই ফিরে আসছি। সিরিল আমায় প্যারিস ঘুরিয়ে দেখিয়েছে। আর ফ্রেঞ্চ স্টাইলে রোম্যান্সও করেছে। এবার আমি ওকে আমাদের তাজমহল দেখাতে চাই।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত