কাদাপথে স্ত্রীকে পিঠে তুললেন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক: স্ত্রীর পায়ে যাতে কাদা না লাগে তার জন্য তাকে পিঠে তুলে কাদা ভরা পাহাড়ি পথ পাড়ি দিলেন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

টুইটারে এই ছবি পোস্ট হতেই তা রীতিমতো আলোড়ন ফেলেছে। প্রেমের জন্য সারা বিশ্বে বিখ্যাত যে সমস্ত জুটি রয়েছে, তাদের সঙ্গে একই সারিতে স্থান পেলেন টোবগে।

টুইটারে পোস্ট করা ছবিতে তিনি লেখেন, ‘স্যার ওয়াল্টার রালের মতো ড্যাশিং নই, কিন্তু স্ত্রীর পা পরিষ্কার রাখার জন্য একজন পুরুষের যা করা উচিত তাই করলাম।’ ইতিহাস বলে, স্যার ওয়াল্টার রালে প্রথম এলিজাবেথের পায়ে যাতে কাদা না লাগে তার জন্য পরনের চাদর রাস্তায় বিছিয়ে দিয়েছিলেন। তবে এর সত্যতা নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে।

পোস্টের পর থেকে টুইটারে একের পর এক শেরিং বন্দনা চলছে। একজন নারীকে কিভাবে নিখাদ ভালোবাসা এবং সম্মান দেখানো যায় তার এমন নজির আর কোথাও দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত