‘কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবে নেইমার’

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সুপারস্টার নেইমারের ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে বাজে টুর্নামেন্ট বলা যেতে পারে রাশিয়া বিশ্বকাপকে। এই টুর্নামেন্টে দলের ব্যর্থতার পাশাপাশি অদ্ভুত সব আচরণ করে তিনি নিজেও ব্যাপক সমালোচিত হয়েছেন। ব্রাজিলের সাবেক কোচ ভান্দেরলেই লুক্সেমবুর্গো মনে করেন, সব সমালোচনা কাটিয়ে ঘুরে দাঁড়াবে ব্রাজিলের এই ওয়ান্ডার বয়। শুধু তাই নয়, আগামী ২০২২ কাতার বিশ্বকাপে নেইমার সেরা খেলোয়াড় হবে বলেও বিশ্বাস এই খ্যাতিমান কোচের।

লুক্সেমবুর্গো বলেছেন, ‘গত বিশ্বকাপ জুড়ে যেসব বড় সমালোচনা সে সয়েছে…সে সম্ভবত কখনই ভাবেনি যে, তার ক্ষেত্রে এমনটা ঘটতে পারে। আর এটাই ঘটেছে। এটা যে কারোর ক্ষেত্রে ঘটতে পারে। অবশ্যই, তার ওপর এটার একটা প্রভাব আছে। আমি এখন যা বলব তাতে আপনি নিশ্চিত হতে পারেন, নেইমার পরবর্তী বিশ্বকাপে সেরা খেলোয়াড় হবে।’

২০১৮ বিশ্বকাপের শেষ আটে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। নেইমারের পারফরম্যান্সও সুবিধার ছিল না। পায়ের পাতার মেটাটারসাল হাড় ভেঙ্গে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপ দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেছিলেন এই তারকা। পাঁচ ম্যাচে করেন দুই গোল। টুর্নামেন্টে বার বার ফাউলের শিকার হন তিনি। আবার রেফারির সহানুভূতির জন্য ‘অভিনয়’ করে সমালোচিত হন।

লুক্সেমবুর্গো পেলের উদাহরণ টেনে এনে বলেন, ‘কিংবদন্তি পেলেও এসব সমস্যায় ভুগেছিল। ১৯৭০ সালের বিশ্বকাপ সে দল থেকে প্রায় বাদ পড়তে যাচ্ছিল। সবাই বলেছিল, পেলে শেষ হয়ে গেছে! আমার বিশ্বাস, নেইমারকে পরিণত হতে এসব সমালোচকরা নিশ্চিতভাবে সহায়তা করেছে। আপনি এরই মধ্যে তার মধ্যে ভিন্ন আচরণ লক্ষ্য করতে পারেন। পরের বিশ্বকাপে তার আচরণগত সমস্যাগুলো আর থাকবে না।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত