কাতারের সাথে সম্পর্ক ছিন্নের হুমকি লিবিয়ার

লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আত থানি পারস্য উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ না করলে কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা হবে। তিনি বলেন, কাতার তিন সামরিক বিমানে করে ত্রিপোলির একটি বিমানবন্দরে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে। এসব বিমান ত্রিপোলির মাতিগা বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানান তিনি। আত থানি বলেন, এসব যুদ্ধ বিমানে যে অস্ত্র ও গোলাবারুদ ছিল তা লিবিয়ার সরকারি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ না করা হলে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি লিবিয়া সত্যিই বিবেচনা করবে বলে জানান তিনি। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান