কাতারের শ্রমবাজার ফের খুলল বাংলাদেশিদের জন্য

news-image

ডেস্ক রিপোর্ট : বেশ কয়েকমাস বন্ধ রাখার পর বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে কাতার। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির।

মন্ত্রী বলেন, ‘দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘কাতারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা। কারণ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব সেলিম রেজা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় কাতারের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ ২ থেকে ৩ লাখ শ্রমিক কাতারে পাঠাতে পারবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ