কাজা রোজা রাখছেন মুশফিক

news-image

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ স্মরণীয় হয়ে থাকবে অসাধারণ দলীয় সাফল্যের কারণে সেই সাথে ছিলো বৃষ্টির বাঁধা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজটি চলছিলো রমজান মাসে।
রমজান মাসে সিরিজ চলায় খেলোয়াড়দের পক্ষে সব রোজা রাখা সম্ভব হয়নি। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও কয়েকটি রোজা রাখতে পারেননি। বৃহস্পতিবার অনুশীলনের এক ফাঁকে এই কথা জানান তিনি।
অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে শনিবার। তবে নিজেকে ঝালিয়ে নিতে আগে ভাগেই অনুশীলন শুরু করলেন মুশফিক। অনুশীলনের এক পর্যায়ে একটি ইংরেজী সংবাদ মাধ্যমকে মুশফিক জানান, শুরুর দিকের রোজাগুলো রেখেছিলেন কিন্তু পরবর্তীতে খেলা থাকায় অনেকগুলোই রাখতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন সময়ে পাঁচ থেকে সাত দিন রোজা রাখতে পারিনি। তাই এখন কাজা রোজা রেখে পূরণ করে নিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান