কসবায় ভেজাল বিরোধী অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

news-image

আনোয়ার হোসেন উজ্জল, কসবা : কসবা পৌর সদরের পুরাতন বাজারে আজ সোমবার দুপুরে ভেজাল বিরোধী অভিযান চালায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ অভিযানে বিভিন্ন অনিয়মে ৫টি প্রতিষ্ঠানকে  নগদ ২২ হাজার টাকা জরিমানা করেছে।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা স্যানিটারী কর্মকর্তা মো. কবির হোসেন। অভিযানে  দুটি কনফেকশনারী, একটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। রেস্টুরেন্টে খাদ্যে ভেজাল দ্রব্য মেশানোর দায়ে এবং কনফেকশনারীতে ভেজাল পণ্য  রাখার দায়ে ২২ হাজার টাকা জরিমনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা  জানান, খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করেছি এবং অভিযোগের সত্যতা পেয়ে উক্ত ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। ভবিষ্যতেও ভোক্তা অধিকার সংরক্ষনে এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান