কসবায় জামায়াতে সালাত আদায়কারীদের সাইকেল পুরস্কার ও তাফসির মাহফিল

news-image

কামাল উদ্দিন : সালাত কায়েম ফাউন্ডেশন, কসবা’র উদ্যোগে কসবা পৌর এলাকার কয়েকটি মসজিদে ৭ হতে ১৪ বছরের যুবকদের মাঝে ৪৫দিন প্রথম তাকবীরের সাথে জামায়াতে সালাত আদায়কারীদের বাইসাইকেল পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়। এ আহ্বানের আলোকে ১৩জন যুবক পুরস্কার প্রাপ্তির সামর্থ হয়। তাদের মাঝে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ ও তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ৩ মার্চ ২০২১ বুধবার কসবা নতুন বাজার কো-অপারেটিভ মার্কেট প্রাঙ্গণে তাফসীর মাহফিলে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সালাত কায়েম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বশির আহাম্মদ জানান; আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) এর সুযোগ্য সাহেবজাদা হাফেজ গোলাম সোবহানী সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন।

সহ-সভাপতি কসবা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. আবদুল হান্নান; প্রধান বক্তা হযরত মাওলানা ড. সাইফুল ইসলাম জেহাদী; অন্যান্যের মধ্যে ওয়াজ করবেন হযরত মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন।

মাহফিলে উপস্থিত থাকার জন্য সালাত কায়েম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এলাকার দ্বীনদার ব্যক্তিবর্গের উপস্থিতি কামনা করেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী