কসবার ঐতিহাসিক সিনাই নদী উদ্ধার

news-image

মাজহারুল করিম অভি : অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি লে:কর্নেল শাহরিয়ার ও তার ভাই হেলাল খানের অবৈধভাবে দখলকৃত সিনাই নদীর উপর নির্মিত বিভিন্ন স্থাপনা ভেংগে মাটি খুড়ে সিনাই নদী উদ্ধারের কাজ শুরু করেছে কসবা উপজেলা প্রশাসন। কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম জানান, ইতোমধ্যে খাল উদ্ধার হয়েছে। আজ সকাল ৮টায় নদী উদ্ধারের কাজ শুরু হয়েছে।তিনি জানান ২৩ জুলাই থেকে দখলকৃত খাল উদ্ধারের কাজ শুরু হয়ে গত ৩০ জুলাই শেষ হয়। পরে উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আজ সকাল থেকে ঐতিহাসিক সিনাই নদী উদ্ধার কাজ শুরু হয়।

কসবা উপজেলার গোপিনাথপুুর ইউনিয়নের চন্ডিদ্বার মৌজায় সাবেক ৪ দাগে ভূমির পরিমান ৬ একর ৮৯ শতাংশ এবং ব্রাহ্মণগ্রাম মৌজার সাবেক ২৫ দাগে ১ একর ৫৫ শতাংশ নদী উদ্ধারের কাজ চলছে। জেলা প্রশাসকের নির্দেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি সার্ভেয়ার টিমের কাজ শেষ হবার পর এ উদ্বার কাজ শুরু হয়।
এদিকে শাহরিয়ার খানের ভাই হেলাল খানের বাড়ির পাকিস্তানী পতাকা খচিত অংশ নিজেরাই মুছে ফেলেছেন। সার্ভেয়ার টিমের সদস্য আলী মনসুর জানান দৃষ্টি নন্দন বিল্ডিং এর সামান্য অংশ নদীর দাগে রয়েছে। বাড়ির অভ্যন্তরে সুইমিং পুল, বৈঠকখানা, পার্ক, পুকুর ইত্যাদি জায়গাগুলো নদীর বক্ষে রয়েছে ।পুরো উচ্ছেদ কাজ শেষ করতে কয়েকদিন লাগবে বলে জানান হাসিনা ইসলাম।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান