কষ্ট থেকে মুক্তি পেলে আত্মহত্যা করতেন প্রভা!

provaবিনোদন প্রতিবেদক : আত্মহত্যা করে যদি কষ্ট থেকে মুক্তি পাওয়া যেত তবে সবার আগেই আত্মহত্যা করতেন বলে জানালেন জনপ্রিয় অভিনেত্রী প্রভা। সদ্য আত্মহত্যা করা মডেল সাবিরার মৃত্যু নিয়ে লিখতে গিয়ে নিজের ফেসবুকে এই কথাই জানান এই তারকা।

আর সাবিরার এই আত্মহত্যা নিয়ে সম্প্রতি মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তার নিজস্ব ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে প্রভা লেখেন…

এই যে এতো কষ্ট, এতো অপমান, এতো না পাওয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করছি। আত্মহত্যা যদি কষ্ট থেকে বাঁচার উপায় হতো, তাহলে সবার আগে আত্মহত্যা করতাম আমি। এমন না যে ২০১০ সালের পর আমার জীবনে বড় বড় দুঃখ-কষ্ট আসে নাই। তবে বেঁচে থাকার আনন্দ খুব উপভোগ করি যখন ভালো থাকি। যা আগে এভাবে উপলব্ধি করতে পারি নাই।

প্রভা আরো লেখেন, ভালোই তো লাগে যখন ওই সব মানুষদের সামনে মাথা উঁচু করে চলি। ওরা রাগে, অপমানে অন্যদের সাথে উঁচু গলায় কথা বলে বুঝাতে চায়, এটা নিতে পারছি না। তখন একগাল হাসি আর নিজেকে নিজের মাথায় হাত বুলায়ে বলি, দেখো প্রভামনি, মরে গেলে এই এনসিকিউরিটি দেখতে পেতে?

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত