কলেজে ঘুষ দিয়ে ভর্তি হয়েছিলেন ট্রাম্প!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রবেশিকা পরীক্ষা ‘স্যাট’-এ ভালোভাবে উতরে গিয়ে আমেরিকার নামজাদা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ পাওয়ার জন্য একজন প্রভাবশালীকে ঘুষ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি হাইস্কুলের ছাত্র।

এমনটাই অভিযোগ করেছেন ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প। তার সদ্য প্রকাশিত বইটির নাম- ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান’। মার্কিন দৈনিক ‘নিউ ইয়র্ক টাইমস’ এই খবর দিয়েছে।

বইয়ের ম্যানুস্ক্রিপ্টের একটি অংশ প্রতিবেদন আকারে তুলে ধরেছে মার্কিন দৈনিকটি। সেখানে ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্প লিখেছেন, ‘এক প্রভাবশালীকে ঘুষ দিয়েই ডোনাল্ড পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন বিজনেস স্কুলে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল।’

মেরি ট্রাম্প আরো লিখেছেন, ‘বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়র অ্যালকোহলে আসক্ত ছিলেন। ৪২ বছর বয়সেই ১৯৮১ সালে তিনি মারা যান। তার হার্ট অ্যাটাক হয়েছিল। কিন্তু তাকে হাসপাতালে একা পাঠানো হয়েছিল। ওই সময় ডোনাল্ড ট্রাম্প সিনেমা দেখতে গিয়েছিলেন। মৃত্যুর আগেই পারিবারিক ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ফ্রেড ট্রাম্প জুনিয়র।’

মার্কিন দৈনিকটি তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, একটি নামজাদা মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ট্রাম্পের এই ভাইঝির ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি রয়েছে।

এই অভিযোগ সম্পর্কে হোয়াইট হাউসের সিনিয়র অ্যাডভাইসর কেলিয়ান কনওয়ে বিষয়টিকে ‘পারিবারিক ব্যাপার’ বলে উড়িয়ে দেন। এমনকি বইয়ের বক্তব্যকে সরাসরি ‘মিথ্যা’ বলেও আখ্যা দেন তিনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ