কলকাতাকে হারিয়ে তিন নম্বরে উঠে এল বেঙ্গালুরু

news-image

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এলো বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সোমবার শারজায় কলকাতাকে ৮২ রানে হারায় বেঙ্গালুরু।

প্রথমে ব্যাট করে কলকাতার সামনে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছিল কোহলিরা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৯৪ রান করে দলটি। কিন্তু রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান তোলে দিনেশ কার্তিকের কলকাতা।

বেঙ্গালুরুর পক্ষে এদিন ঝড় তুলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। ৩৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত এই প্রোটিয়া ব্যাটার। এ ছাড়া অ্যারন ফিঞ্চ ৪৭, দেবদূত পাদিকল ৩২, কোহলি অপরাজিত ৩৩ রান করেন।

জবাব দিতে নেমে একমাত্র শুভমান গিলের অপরাজিত ৩৪ রান ছাড়া আর কেউ তেমন বলার মতো রান করতে পারেননি। বেঙ্গালুরুর পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন ক্রিস মরিস ও ওয়াসিংটন সুন্দর। ম্যাচের সেরা এবি ডি ভিলিয়ার্স।

৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বেঙ্গালুরু। কলকাতা ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

এ জাতীয় আরও খবর

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!