কর্মহীন মানুষের খাদ্যসামগ্রী নিয়ে প্রতিটি বাড়িতে যাচ্ছেন এমপি

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাণঘাতি করোনায় কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী নিয়ে প্রতিটি বাড়িতে যাচ্ছেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

রোববার বিকেলে উপজেলার কুঠিবাড়ি আশ্রয়ন কেন্দ্রের ৪০ পরিবার ও নদীগর্ভে বিলীন হওয়া ৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা রনজিৎত কুমার ঘরাই, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

একই দিনে দুপুরে সংসদ সদস্য এ্যাড. মিলন বনগ্রাম ইউনিয়নে ২শ’ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তার পক্ষে পুটিখালী ও হোগলাপাশা ইউনিয়নে ৬শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না, আওয়ামী লীগ নেতা আব্দুল রাজ্জাক।

সংসদ সদস্য আমিরুল আলম মিলন বলেন, করোনা প্রতিরোধে সকলে নিজ গৃহে অবস্থান করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিটি সাধারণ মানুষের গৃহে নির্দিষ্ট সময়ে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ