কর্নওয়ালের আঘাতে লণ্ডভণ্ড টাইগার শিবির

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লজ্জার হারের পর ঢাকা টেস্টেও বিপাকে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ৪০৯ রানের সামনে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। তবে বিপর্যয়ের মুখে তৃতীয় দিনে ব্যাট হাতে দলকে সঠিক পথেই নিয়ে যাচ্ছিল লিটন-মিরাজ জুটি। এমন সময় টাইগার শিবিরে হানা দিয়েছে রাহকিম কর্নওয়াল। লিটন দাশকে ১৩৩ বলে ৭১ রানে ফেরান তিনি।

এর পরপরই বিদায় নেন নাঈম হাসান। সেই কর্নওয়ালের বলেই শূণ্য রানে বিদায় নেন তিনি।

এর আগে, লিটন দাশের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশকে ফলোঅন এড়াতে সাহায্য করার পাশাপাশি ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। সপ্তম উইকেটে দু’জনে করেন ১২৬ রান। মিরাজের আগে ধৈর্যশীল ইনিংসে ফিফটি করেন লিটন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯২.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৩ রান করেছে বাংলাদেশ।

এর আগে মুশফিকুর রহিমের বিদায়ের পর দল যখন চূড়ান্তভাবে ধুঁকছিল, ঠিক সেই সময় বাংলাদেশের ত্রাতা হলেন লিটন ও মিরাজ। তাদের জুটিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলীয় ২১০ রান করে ফলোঅন এড়ায় টাইগাররা।

এর আগে নিজের টেস্ট ক্যারিয়ারে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। ২২ টেস্ট ও ৩৭ ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি।

দিনের শুরুতে পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিমের সঙ্গে ৭১ রান করার পর বিদায় নেন মোহাম্মদ মিঠুন। রাহকিম কর্নওয়ালের বলে ব্যক্তিগত ১৫ রানে ফেরেন তিনি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা ৪০৯ রানের বিশাল সংগ্রহ করে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ