করোনা : হাত ধোয়ার পর ভেজা থাকলে জীবাণু আরো বেড়ে যায়!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিশ্চয়ই বারবার হাত ধুচ্ছেন! তবে জানেন কি? হাত ধোয়ার পর তা ভেজা থাকলে জীবাণু আরো বেড়ে যায়।

এজন্য যতবার হাত ধুবেন ঠিক ততবারই তা টিস্যু অথবা শুকনো কাপড়ের সাহায্যে মুছতে হবে। হাত যেন শুষ্ক থাকে তা নিশ্চিত করুন নইলে বিপদ আরো বাড়বে। এমনটিই জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ নেসোচি ওকিকি-ইগবোকি।

তিনি জানিয়েছেন, হাত ভেজা থাকলে জীবাণু আরো বেড়ে যায়। কারণ ভেজা হাতের মাধ্যমে যে কোনো ভাইরাস বা জীবাণু সহজেই প্রবেশ করতে পারে। যদি কোনো বস্তু জীবাণুযুক্ত থাকে আর তা যদি ভেজা হাতের সংস্পর্শে আসে তবে হাত মুহূর্তেই সংক্রমিত হবে।

আরেক মেডিসিন বিশেষজ্ঞ ডেভিড কাটলারের মতে, ভেজা হাতের মাধ্যমে ব্যাকটেরিয়া অতি সহজে শরীরে প্রবেশ করতে পারে। বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সবাই ঘন ঘন সাবান পানিতে হাত পরিষ্কার করার পর তা সঠিকভাবে শুকিয়ে নিচ্ছে কিনা তা বেশ উদ্বেগের বিষয়।

এতে করে সংক্রমণের ঝুঁকি কমার চেয়ে আরো বাড়ছে। বিশেষজ্ঞরা জানান, যে কোনো ভাইরাস মোকাবিলায় অন্তত ২০ বা ৩০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করতে হবে। তবে অবশ্যই হাত ধোয়ার পর তা যথারীতি শুকিয়ে নিতে হবে।

এ বিষয়ে ওকিকি বলেন, হাত ধোয়ার পর টিস্যু, নরম পরিষ্কার কাপড়, তোয়ালে বা এয়ার ড্রায়ারের সাহায্যে একেবারে শুষ্ক করে নিতে হবে। তবে সব বিশেষজ্ঞরাই পরামর্শ দিয়েছেন টিস্যু ব্যবহারের। কারণ তা সবসময় সঙ্গে রাখা সম্ভব হয়।

অন্যদিকে মায়ো ক্লিনিকের তথ্যানুসারে, ইলেক্ট্রিক এয়ার হ্যান্ড ড্রায়ারের সাহায্যে হাত শুকিয়ে নিলে জীবাণুরা ঠিকই হাত থেকে সরে যায়। তবে তা সহজেই আশেপাশে ছড়িয়ে পড়তে পারে। এ বিষয়ে ওকিকি বলেন, এয়ার ড্রায়ারে হাত শুকালেও জীবাণু যখন সর্বত্র ছড়িয়ে পড়ে তখন অন্যরাও ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।

ড. কাটলারও এ বিষয়ে একমত। তার মতে, এয়ার ড্রায়ার যতই জীবাণু ধ্বংস করুক না কেন এর তাপের প্রভাবে কমবয়সীরা শ্বাসকষ্টসহ বিভিন্ন সমসার সম্মুখীন হতে পারে। ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে আরো ভয়াবহ তথ্য।

জানা গেছে, এয়ার ড্রায়ারের সাহায্যে হাত শুকানোর মাধ্যমে একটি ঘরে ভাইরাস এক থেকে আধা মিটার অর্থাৎ প্রায় পাঁচ ফিট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। অবশ্য অনেক গবেষকরা এই বিষয়টির সঙ্গে একমত পোষণ করেননি।

এদিকে ওকিকি বলেন, হাত শুকানোর সবচেয়ে সর্বোত্তম পন্থা হলো ছোট রুমাল বা তোয়ালের সাহায্যে তা মুছে নেয়া। তিনি আরো বলেন, সঠিকভাবে হাত ধোয়া ও শুকিয়ে নেয়ার মাধ্যমে অন্তত ১৪টি রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। তবে অবশ্যই হাত নিয়মিত ধুতে হবে। আর করোনাভাইরাস এড়াতে এই পদ্ধতির বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ