করোনা মোকাবেলা : সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্স আজ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর নেতারা আজ রোববার ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন। বাংলাদেশ সময় আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় এবং ভারতের সময় বিকেল পাঁচটায় এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানসহ স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্নিষ্ট কর্মকর্তারা এ কনফারেন্সে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র আরও জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবর্তে এ কনফারেন্সে সে দেশের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. জাফর মীর্জা অংশ নেবে বলে জানানো হয়েছে।

এর আগে গত শুক্রবার টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবেলায় সার্ক ভিডিও কনফারেন্সের আহ্বান জানান। তার এ আহ্বানে স্বাগত জানিয়ে শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ভারতের প্রধানমন্ত্রীর এ আহ্বানকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবং আশা করা হচ্ছে সার্কভুক্ত সব দেশই এতে অংশ নেবে।

শুক্রবার রাতেই নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলংকা এবং আফগানিস্তান এতে অংশ নেওয়ার কথা জানায়। শনিবার দুপুরে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এতে পাকিস্তানেরও অংশ নেওয়ার কথা জানান। পাকিস্তান সম্মতি জানানোর পর পরই ভারতের পক্ষ থেকে ভিডিও কনফারেন্সের চূড়ান্ত সময় জানানো হয় বলে কূটনৈতিক সূত্র জানায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ