করোনা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সচেতনতামূলক প্রচারাভিযান : মাস্ক ও লিফলেট বিতরণ

news-image

করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের শিল্পীরা সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পয়েণ্টে শিল্পীরা লিফলেট ও মাস্ক বিতরণ করেন।

এদিকে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে পরিবহণ শ্রমিকদের সচেতনতার জন্য সমিতির সভাপতি হাজী জসীম উদ্দিন জমশেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ এর কাছে লিফলেট ও মাস্ক হস্তান্তর করেন শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল।পরে খন্ড খন্ড হয়ে এসব লিফলেট বাস মিনিবাস সিএনজি স্ট্যান্ডে শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

হস্তান্তরকালে ছিলেন সমিতির সহ সভাপতি নুরুজ্জামান নুরু ও সমাজসেবক কমরেড নজরুল ইসলাম। শিল্পী সংসদের এ কর্মসূচীতে শিল্পী সংসদের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ সভাপতি মোহাম্মদ হোসেন, সহ সভাপতি রুহুল আমিন সেলিম (সেলিম যাদুকর) ,যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা মিঠু,সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ দেবু,অর্থ সম্পাদক জনি মল্লিক,ক্রীড়া সম্পাদক রিপা কর্মকার, মহিলা বিসয়ক সম্পাদিকা স্মৃতি সবুর,শিল্পী বদরুজ্জামান আলাল,মোঃ ইব্রাহিম, সুমিত সরকার প্রমুখ।

প্রচারণাকালে করোনা প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান হয়। যার যার অবস্তান থেকে সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতিরোধে ভ’মিকা রাখারও আহবান জানান হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ