করোনা নিয়ে সরকারবিরোধী পোস্ট, গ্রেপ্তার ২

news-image

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করোনা নিয়ে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন- লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

আজ বুধবার র‌্যাব-৩ এর অপারেশনস অফিসার এএসপি জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেসবুকে গুজব ছড়ানো, সরকারবিরোধী পোস্ট দেওয়া, করোনার ত্রাণ বিতরণ নিয়ে নানা পোস্টসহ অনেক অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এএসপি জাফর জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে এবং কিশোরকে রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলায় আরও কয়েকজন আসামি রয়েছেন। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান র‌্যাব-৩ এর অপারেশনস অফিসার।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ