করোনায় ভারতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে।

করোনার বিস্তার ঠেকাতে ২১ দিনের লকডাউন কর্মসূচির মধ্যেই দেশটিতে মৃতের সংখ্যা একশ ছাড়াল।

অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০৬৭ জন। এদের মধ্যে ১৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তবে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভারতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩১৪জন। মারা গেছেন ১১৮ জন।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপরই অবস্থান তামিলনাড়ুর। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। এরপর তেলঙ্গানা ও কেরালা রাজ্য। এখন পর্যন্ত সবচেয়ে কম আক্রান্ত হয়েছে গুজরাটে।

সোমবারের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা ২০০। সেখানে মৃত্যু হয়েছে ৪৫ জনের, যা সব রাজ্যের তুলনায় সর্বোচ্চ। সব মিলিয়ে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬৯০ জন।

তামিলনাড়ুতে ৫৭১ জন। সেখানে মারা গেছেন ৫ জন। দিল্লিতে ৫০৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। তেলঙ্গানা রাজ্যে ৩২১ জন, কেরালায় ৩১৪ জন, রাজস্থানে ২৫৩ জন, উত্তরপ্রদেশে ২২৭ জন, মধ্যপ্রদেশে ১৬৫ জন, কর্নাটকে ১৫১ এবং গুজরাটে সর্বনিম্ন ১২২ জন।

এদিকে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০ জন। মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ১০ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ