করোনায় বিশ্বজুড়ে আরও সাড়ে ৯ হাজার প্রাণ গেল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের ছোবলে বিশ্বের বিভিন্ন দেশে আরও সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৩৪ লাখ ৭৭ হাজারের বেশি।

গত মার্চের পর দিনে সর্বনিম্ন ৯শ’ মানুষের প্রাণহানি দেখল ব্রাজিল। মোট প্রাণহানি সাড়ে ৪ লাখের কাছাকাছি। লাতিন দেশটিতে রবিবার ৩৬ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয় করোনাভাইরাস।

এদিকে, রবিবার ২২৩ জনের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র যা গত বছরের মার্চের পর দেশটির সর্বনিম্ন দৈনিক প্রাণহানি। ভাইরাসের বিস্তারও কমেছে লক্ষণীয়ভাবে। ১৩ হাজার মানুষের দেহে নতুনভাবে মিলল করোনা।
লাতিন দেশ কলম্বিয়ায় ৫শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে রবিবার। এছাড়া আর্জেন্টিনা-রাশিয়া-মেক্সিকোয় সাড়ে তিনশ’র ওপর ছিল দৈনিক প্রাণহানি।

রবিবারও বিশ্বজুড়ে পৌনে ৫ লাখ মানুষের শরীরে মিলল ভাইরাসটি। এ নিয়ে মোট সংক্রমণ শনাক্ত পৌনে ১৭ কোটি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী