করোনায় নিউইয়র্কে বাংলাদেশি কৃষিবিদের মৃত্যু

news-image

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশি কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। এই নিয়ে যুক্তরাষ্ট্রে গত ২৩ দিনে ৯৩ জন বাংলাদেশি করোনায় মারা গেলেন।

স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে বাংলাদেশি ওই কৃষিবিদ মারা যান। আঁখি করোনায় আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে ৪-৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

শাহানা আহমেদ তালুকদার আঁখি নিউইয়র্কের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি নেত্রকোনায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার স্বামীও একই বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেন।

বছর দুয়েক আগে পারিবারিক অভিবাসন সূত্রে স্বামীকে নিয়ে নিউইয়র্কে পাড়ি জমান শাহানা আহমেদ তালুকদার আঁখি। তার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ