করোনায় একাত্তর টিভির সহযোগী প্রযোজকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা (৩০)।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে তাদের কর্মীর মৃত্যুর খবরটি জানানো হয়।

একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তানিয়া রহমান বলেন, করোনায় আক্রান্ত হয়ে রিফাত হাসপাতালে ভর্তি ছিলেন। রিফাত সুলতানা আজ সকালেই এক সন্তানের জন্ম দেন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।

রিফাতের আরও দুটি সন্তান (যমজ) রয়েছে। রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী