করোনার শুরু থেকেই সব সাংসদ এলাকায় ত্রাণ দিচ্ছেন : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার শুরু থেকেই প্রায় সব সংসদ সদস্য নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন। রোববার মন্ত্রী তার ঢাকার মিন্টু রোডের সরকারি বাসভবনে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

করোনা মোকাবিলায় বেশির ভাগ সংসদ সদস্য নিজ এলাকায় যাননি- এমন একটি প্রতিবেদনের প্রেক্ষিতে সাংসদদের আন্তরিকতার কথা তুলে ধরে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে একটি চিহ্নিত মহল রাজনীতিবিদ ও সংসদ সদস্যদের হেয় করার উদ্দেশ্যে এধরণের বিভ্রান্তিকর প্রতিবেদন পরিবেশন করে, যা সমীচীন নয়।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে প্রত্যেককে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে। সেটি সবার জন্যই প্রযোজ্য। সংসদ সদস্যরা এলাকায় গেলে লোকসমাগম হয়। সেটিও এড়ানোর প্রয়োজন ছিল। কিছু বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সাংসদকে বাসায় থাকার পরামর্শ দেয়া হয়েছিল। তারা এবং অন্য দু’একজন ব্যতিত প্রত্যেক সংসদ সদস্যই নিজ এলাকায় ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছেন ও নিচ্ছেন।’

করোনার মধ্যে নিয়মিত অফিস করেছেন আবার নিজ এলাকায় গিয়েছেন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, তথ্য মন্ত্রণালয় শুরু থেকেই খোলা। এরমধ্যেই বেশ ক’বার এলাকায় যেতে হয়েছে, করোনা মোকাবিলায় বিভাগীয় সমন্বয় সভা করতে হয়েছে। এলাকায় থেকে ত্রাণ দিয়েছি আবার ঢাকা থেকেও প্রতিদিন খোঁজ নিচ্ছি। অন্য সংসদ সদস্যরাও নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ