করোনারোধে নেয়া পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে জার্মানিতে আরোপ করা বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে শনিবার বার্লিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের অভিযোগ, এসব পদক্ষেপের কারণে মানুষের চলাচলের অধিকার ও স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিক্ষোভে ১৭ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। যাদের মধ্যে মুক্ত চলাচল অধিকারকর্মী, সাংবিধানিক অনুগত ও ভ্যাকসিনবিরোধী কর্মীরাও ছিলেন।

এছাড়া এতে উগ্রডানপন্থীদেরও উপস্থিতি ছিল। কালো, সাদা ও লাল রঙের সাম্রাজ্যবাদী পতাকা নিয়ে তাদের সামনে এগিয়ে যেতে দেখা গেছে।

‘আমরা স্বাধীন মানুষ’ বলে নেচে-গেয়ে তারা বিক্ষোভ করেন। কারো হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘তোমরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছ, তাই আমরা হৈচৈ করছি’।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্ষোভকারী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের দাবি। যে মাস্ক আমাদের দাস বানিয়েছে, তা বাদ দিতে হবে।

সামাজিক দূরত্ব বজায় না রাখায় ও মাস্ক না পরায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। মূলধারার রাজনীতিবিদরাও বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন।

সোশ্যাল ডেমোক্র্যাট দলীয় নেতা সাসকিয়া ইসকেন তাদের ‘কোভিডিয়েট’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, তারা কেবল আমাদের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে না, মহামারীর বিরুদ্ধে আমাদের সফলতাকেও ধুলায় মিশিয়ে দিচ্ছে।

জার্মানি প্রথম দিকে ভালোভাবেই করোনার নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু ইউরোপীয় দেশটিতে ফের সংক্রমণ বেড়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত দুই লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক হাজারের বেশি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ