করোনা কারণে ভাড়াটিয়াদের ভাড়া নেবেন না ঢাকার এই বাড়িওয়ালা

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে সারাবিশ্ব। সম্প্রতি নাগরিকদের হোম কোয়ারেন্টিনে থাকার সুবিধার্থে বাড়ির মালিকদের তিন মাসের ভাড়া না নেওয়ার নির্দেশ দিয়েছে উগান্ডা সরকার।

বাংলাদেশে এমন কোনো ঘোষণা না এলেও ব্যক্তি উদ্যোগে সামান্য কিছু মানুষ ঠিকই এগিয়ে এসেছেন। তাদেরই একজন শেখ শিউলী হাবিব। ঢাকা শহরে তার বাড়িতে বসবাসরত ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন তিনি!

ট্রাভেল এজেন্সির মালিক শিউলী হাবিব সংবাদমাধ্যমকে বলেন, ‘করোনা ভাইরাসের কবলে সারা পৃথিবী এখন থমকে গেছে। এটা থামাতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে যতটা সম্ভব কিছু করা উচিত। আমার ভাড়াটিয়ারা অনেকটা দিনমজুর। দিন আনে দিন খায়। এখন তারা নিজেরা খাবে নাকি আমাকে বাসার ভাড়া দিবে? এসব ভেবেই আমি তাদের জন্য মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমার বাবা শেখ মোবারক হোসেন একজন মুক্তিযোদ্ধা। তার কাছ থেকেই মানুষের প্রতি দায়িত্ববোধ শিখেছি। গত কয়েকদিন ধরেই ভাবছিলাম, আমি আমার অবস্থান থেকে কী করতে পারি? উচ্চবিত্তদের প্রচুর টাকা আছে, তাদের অভাব হবে না। কিন্তু মধ্যবিত্তের সংকট বেশি। তারপরই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করি।’

রাজধানীর জুরাইনের দারোগাবাড়ি ১ নম্বর সড়কের বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ নিয়ে শিউলী হাবিবের ফেসবুক পোস্টটি ভাইরাল হয়েছে।

ফেসবুকে পোস্ট করা নিয়ে তিনি বলেন, ‘আমি প্রথমে চাইনি নিজের একটা সামান্য কাজ প্রচার করতে। তবে আমার স্বামীর পীড়াপীড়িতে এটা নিয়ে ফেসবুকে লিখেছি। আমার স্বামীর যুক্তি ছিল, এটা দেখে দেশের আরও অনেক বাড়ির মালিক উদ্বুদ্ধ হবে। তারাও এগিয়ে আসবে ভাড়াটিয়াদের পাশে।’

শুধু ভাড়া মওকুফই নয়, নিজের বাসার গৃহকর্মীদের জন্যও করোনা ভাইরাসের এই সময় জরুরি ব্যবস্থা নিয়েছেন শিউলী হাবিব। নিজের দুই গৃহকর্মীকে তিনি একমাসের ছুটি দিয়েছেন। সঙ্গে দিয়ে দিয়েছেন বেতন এবং এক বস্তা চাল।

কাজ করতে বাসায় আসার পথে সেই গৃহকর্মীরা আক্রান্ত হতে পারেন করোনায়। তাদের মাধ্যমে বাসায় ছড়াতে পারে এই মারাত্মক ভাইরাস। তাই এই চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগটি নিয়েছেন শিউলী হাবিব।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ