কম্বোডিয়ায় ২১ পোশাকশ্রমিক নিহত

news-image

কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২১ জন পোশাক শ্রমিক। এতে আহত হয়েছেন আরও অনেকে। যাত্রীবাহী বাস ও শ্রমিকদের বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

কম্বোডিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশে আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। খবরে বলা হয়েছে, ইসভে রিং প্রদেশের ক্যাম্পং রো জেলায় আজ স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় বাস-ট্রাকের সংঘর্ষ হয়। প্রাদেশিক পুলিশপ্রধান কিওং খন বলেন, ‘এতে শ্রমিকদের ট্রাকটি পুরোপুরি বিধ্বস্ত হয়।’ এতে ২১ জনের মৃত্যু হয়েছে।’ অন্যদিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালককে আটক করেছে পুলিশ। এএফপি।
 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান