কমছে দাবদাহের দাপট, আরও কমবে

news-image

নিজস্ব প্রতিবেদক : গত কয়েক দিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠেই তেতে ওঠা সূর্য আর গনগনে রোদের মুখ দেখেছে রাজধানীবাসী। আজও দাবদাহের দাপটের মুখে পড়তে হবে ধরে নিয়ে দিনের কাজের শুরুটা করতে হয়েছে। তবে গত দুই দিন যেমন তীব্র গরমের মধ্যে কাটতে হয়েছে, আজ সকাল গড়িয়ে দুপুর হতেই বোঝা গেল প্রকৃতি যেন কিছুটা সদয় হয়েছে। আকাশে মেঘের আনাগোনা বেড়ে যাওয়ায় দাবদাহের দাপট কিছুটা হলেও কমে এসেছে।

দুই দিন ধরে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। আজ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড উঠেছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসে।

রাজধানীর মতো দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা গত এক দিনের ব্যবধানে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকার তাপমাত্রা আরও বেশি কমেছে। আজ রাতের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, কাল বুধবার দেশের বেশির ভাগ এলাকায় মেঘের আনাগোনা আরও বাড়তে পারে। ফলে সারা দেশেই তাপমাত্রা কমবেশি কমতে পারে। আগামী শুক্রবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা আছে। আগামী রোববার পর্যন্ত ওই বৃষ্টি ও ঝড় চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এক সপ্তাহ ধরে যে তীব্র গরম ছিল, তা আগামীকালের মধ্যে কমে আসবে। বৃষ্টি বেড়ে কিছুটা স্বস্তির আবহাওয়া পাওয়া যাবে।

আজ দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহী ও শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশির ভাগ এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি দাবদাহের প্রভাব কমে আসবে। অনেক এলাকা থেকে তা বিদায় নেবে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী