কবি আল মাহমুদ হাসপাতালে

Al-Mahmud20160110043119কবি আল মাহমুদ অসুস্থ। তাঁকে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন কবির ছেলে শরীফ মাহমুদ।কবির তত্ত্বাবধায়ক ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রফেসর আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।অসুস্থ কবিকে হাসপাতালে দেখতে যাওয়া চৌধুরী প্রডাকশনের এসএম সাইফুল ইসলাম শনিবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। গত দু’দিনের তুলনায় আজ তিনি কিছুটা সুস্থ বোধ করছেন। যৎসামান্য কথাও হয়েছে।’

কবির ছেলে শরীফ মাহমুদ জানান, ‘গত ৬ জানুয়ারি বাবা ঠাণ্ডা ও জ্বরের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর ৭ জানুয়ারি বিকেলে আমরা তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়। তাদের অনুমতি পেলেই বাবাকে বাসায় নিয়ে যাব।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মরিশাসে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত