কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে তালাক

news-image

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাদুল্যাপুরে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে এক নারীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। ভুক্তভোগী নারী রোকসানা খাতুন অভিযোগ করেন, নানা সময়ে যৌতুকসহ নানা কারণে নির্যাতন করা হতো তার ওপর। ছেলে সন্তানের জন্যও ছিল পরিবারের সকলের আকাঙ্ক্ষা।

গত ৮ মার্চ রংপুরের একটি ক্লিনিকে তার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হয় মেয়ে সন্তান। সম্প্রতি গ্রামের বাড়িতে এলে সন্তানকে নিয়ে রোকসানাকে ঢুকতে দেয়নি শ্বশুর বাড়ির লোকেরা। জানানো হয়, তাকে তালাক দিয়েছে ঢাকায় খাবার হোটেলে কাজ করা স্বামী রাজু মিয়া।

পরে রোকসানা স্থানীয়দের সহায়তায় ট্রিপল নাইনে ফোন দিয়ে সহায়তা চান। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিরাপত্তা দেয়। তবে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আসার খবরে পালিয়ে যায় রোকসানার শ্বশুর-শাশুড়িসহ অন্যরা।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী