কন্যা সন্তানের বাবা হলেন কোহলি, বিরুষ্কার নতুন ইনিংস শুরু

news-image

স্পোর্টস ডেস্ক: কন্যা সন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। সোমবার দুপুরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

আনন্দের সংবাদটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমমে জানান বিরাট কোহলি। তিনি লেখেছেন, ‘আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কন্যা সন্তান হয়েছে। আপনাদের ভালোবাসা ও মঙ্গল কামনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আনুশকা ও আমাদের কন্যা ভালো আাছে। আমরা দু’জনেই খুব সৌভাগ্যবান যে জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হল। আপনারা নিশ্চয়ই বুঝবেন এই সময় আমাদের কিছুটা ব্যক্তিগত পরিসর জরুরি। তাই সবার কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা চাইছি’।

অস্ট্রেলিয়া টেস্ট চলার মাঝেই প্রথম ডে-নাইট টেস্ট খেলেই বাড়ি ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে এসেছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি।

এর আগে ২০১৭ সালে ৯ ডিসেম্বর সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি ও আনুশকা। আর বিয়ের তিন বছর পর তাদের সংসারে এলো প্রথম সন্তান।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী