কনোরা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যু, খবর শুনে বাবারও মৃত্যু

news-image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আজিবপুরে করোনা উপসর্গে রিমন সাউদ (২৫) নামে এক যুবকের মত্যুর খবর পেয়ে বাবা হাজী ইয়ার হোসেনও (৭০) ছেলের শোকে স্ট্রোক করে মৃত্যুবরণ কড়েছেন। সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডস্থ সরদারপাড়া (আজিবপুর) এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

মৃত্যুর আগে রিমনের জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছিল। তবে ওই রিপোর্ট এখনও আসেনি বলে রিমনের পরিবার জানিয়েছে।

রিমনের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশে কোন চিকিৎসা ব্যবস্থা নেই। রোববার রাত ৩টার দিকে অসুস্থবোধ করলে আমার ভাই রিমন সাউদ নিজ বাড়ির ২য় তলা থেকে পায়ে হেঁটে গাড়িতে ওঠে। পরে ঢাকার বিভিন্ন হাসাপাতলে নিয়ে যাই। কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোন হাসপাতালে ভর্তি নেয়নি। পরে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকাল ৬টার দিকে রিমনের মৃত্যু হয়। এদিকে ছেলে মৃত্যুর খবর পেয়ে শোকে স্ট্রোক করেন বাবা হাজী ইয়ার হোসেন। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ