কথা বলা অপরাধ হলে জেল-জুলুম-ফাঁসি দিয়ে দেন, বললেন ডা. জাফরুল্লাহ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের ঈদের আগেই জামিনে মুক্তির দাবি জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি মামলা প্রত্যাহারের কথা বলছি না। মামলায় যদি তারা অপরাধী হয়, হবে। কথা বলা যদি অপরাধ হয়ে থাকে তবে জেল-জুলুম-ফাঁসি দিয়ে দেন।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘উদ্বিগ্ন অভিভাবক সমাজে’র ব্যানারে এক অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেফতারকৃত ছাত্র-জনতার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।
গ্রেফতার হওয়ার ছাত্রদের ব্যাপারে জাফরুল্লাহ চৌধুরী বলেন, তারা কী করেছে? তারা কি কাউকে খুন করেছে? কাউকে বলাৎকার করেছে, নাকি ছিনতাই করেছে? তারা মানুষের অধিকারের কথা বলেছে। এটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তো আমিও সেই একই অপরাধে অপরাধী। এই ছাত্ররাই আমাদের কথা বলা শিখিয়েছে। ছাত্ররাই মানুষের অধিকারের কথা বলেছিল বলেই বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে একটা দেশ চলতে পারে না।

অনুষ্ঠানে ছাত্রদের ঈদের আগে জামিন দেওয়ার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করে তাকে অনুরোধ করার কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী