কণ্ঠশিল্পী টুটুল ও অভিনেত্রী তানিয়া কুষ্টিয়ার মিরপুরে

1453835042কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাব ঘুরে গেলেন বরেণ্য কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া । মঙ্গলবার সন্ধ্যায় খ্যাতিমান এ দম্পতি প্রেসক্লাব কার্যালয়ে এসে পৌঁছুলে সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ূন কবির হিম. সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, অর্থ-সম্পাদক সোহেল রানা, সদস্য অধ্যাপক আব্দুস সালাম, মজিদ জোয়ার্দ্দার, আহসান হাবীব উজ্জল ছাড়াও কুষ্টিয়া বার্ড ক্লাবের সাধারণ সম্পাদক এস আই সোহেল, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য আসাদুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বিএম জুবায়ের রিগান, পৌর যুবলীগের যুগ্ম-আহŸায়ক হীরক জোয়ার্দ্দার, চিথলিয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক একরামুল হক খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় শিল্পী, অভিনেত্রী, সাংবাদিক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এক অন্যরকম আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে সাংস্কৃতিক দম্পতির সম্মানে বাংলাদেশ আইডলের শিল্পী শ্রাবণ কুমার জুয়েল সঙ্গীত পরিবেশন করেন।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি